৪৮ রানে ফিরে গেলেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে ভালোই খেলছিলেন তামিম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আউট হলেন তিনি। ৪৮ রান করে ফিরে যেতে হলো তাঁকে। কেমার রোচের বলে উ​ইকেট রক্ষক দিনেশ রামদিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটি উইকেট নেন কেমার রোচ। এর আগে এনামুলকে ৯ রানে এবং শামসুর রহমান ১ রানে সাঁজঘরে ফেরান তিনি।
শুরুতেই বাংলাদেশ বোলাররা ভালোই চেপে ধরেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের। প্রথম সেশনে ২৩ ওভারে ৯৫ রানে ৫ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ অলআউট ৩৮০ রানে।