৫ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১২ উইকেট। কিন্তু জাতীয় দলে খেলে এর মাত্র ২৩টি টেস্টে পেয়েছেন আবদুর রাজ্জাক। ঘরোয়া লিগের বড় দৈর্ঘ্যের ক্রিকেটের সাফল্য টেস্টে অনূদিত করতে না পারা রাজ্জাক কালও জাতীয় লিগে পেয়েছেন ৭ উইকেট। এই নিয়ে জাতীয় লিগে ১৪ বার ইনিংসে ৫ উইকেট পেলেন খুলনার বাঁহাতি স্পিনার। জাতীয় লিগে রাজ্জাকের সমান ১৪ বার ৫ উইকেট নিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দীও। সবচেয়ে বেশি ১৭ বার ৫ উইকেট নেওয়া এনামুল হক জুনিয়রও বাঁহাতি স্পিনার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার ৫ উইকেট নেওয়া দুই বোলারের একজন আরাফাত সানিও একই প্রজাতির বোলার। ব্যতিক্রম শুধু অপরজন জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ।