প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তাঁর। ১০১ ম্যাচে ৪৫৮ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার কাল ২৮তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন। প্রথম শ্রেণিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শুধু এনামুল হক জুনিয়র রাজ্জাকের চেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। ১০৯ ম্যাচে ৩০ বার ৫ উইকেট নিয়েছেন এনামুল। সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়া বাংলাদেশের বোলারদের প্রথম নয়জনই স্পিনার। ১৬ বার ৫ উইকেট নিয়ে পেসারদের মধ্যে সবার ওপরে মোহাম্মদ শরীফ। ১২১ ম্যাচে ৩৭৫ উইকেট নিয়ে উইকেট শিকারেও বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে শরীফ।
প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি ৫ উইকেট (বাংলাদেশের বোলার)
ম্যাচ উইকেট সেরা গড়
৩০ এনামুল জুনিয়র ১০৯ ৪২২ ৭/৪৮ ২৯.৭৬
২৮ আবদুর রাজ্জাক ১০১ ৪৫৮ ৯/৮৪ ২৭.৮৯
২০ সাকলাইন সজীব ৭৫ ৩২৫ ৯/৮২ ২৩.৬৩
২০ সোহরাওয়ার্দী শুভ ৭৪ ২৯২ ৭/৪৫ ২৫.৭০
২০ সাকিব আল হাসান ৮২ ২৬৫ ৭/৩২ ৩০.৪৮