৫ রান জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজটা উইকেটকিপাররা নিয়মিতই করেন। বল ধরেই যাতে স্টাম্পের দিকে ছুড়ে মারা যায়, সেটি নিশ্চিত করতে বল ধরার আগেই হাতের একটা গ্লাভস খুলে ফেলেন। মহেন্দ্র সিং ধোনিও তা-ই করেছিলেন, কিন্তু তাতেই ৫ রান জরিমানা হবে, তখন কি আর জানতেন ভারত উইকেটকিপার? বাংলাদেশ ইনিংসের ৪০তম ওভারের তৃতীয় বলের ঘটনা। অশ্বিনের বলটি লং লেগে সুইপ করেছিলেন মাহমুদউল্লাহ। ফিল্ডার সেটি ছুড়ে মারেন ধোনির কাছে। স্টাম্প থেকে একটু বাইরের থ্রো ধরতেই গ্লাভস ছুড়ে ফেলেন ধোনি। বলটা ধরেই আবার থ্রো করেন স্টাম্পের দিকে। কিন্তু ঝামেলা বাধল তখনই। ধোনির ছুড়ে ফেলা গ্লাভসটা ছিল স্টাম্পের একটু সামনে, বল গিয়ে লাগল ওই গ্লাভসেই। ব্যস, জরিমানা হিসেবে বাংলাদেশ পেল অতিরিক্ত ৫ রান, যা নিয়ে ওই ওভারে আসে ১০ রান।