সেই ১৯৭২ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পেয়েছিলেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস। আরও ১১ জন ক্রিকেটার ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পেলেও ইংল্যান্ডের কেউ আর পাননি। এই ১২-তে নেই বাংলাদেশের কারও নাম। বাংলাদেশের বিপক্ষেও ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাননি কেউ। ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে ফিফটিই পেয়েছেন মাত্র পাঁচজন। পঞ্চম নামটি যোগ হয়েছে গতকাল। ইংল্যান্ডের বেন ডাকেট ওয়ানডে অভিষেকে করলেন ৬০ রান। অভিষেকে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন অস্ট্রেলিয়ার মার্ক কসগ্রোভ। ২০০৬ সালে ফতুল্লায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওপেন করে ৭৪ রান করেছিলেন মাত্র ৩টি ওয়ানডে খেলা এই অস্ট্রেলীয়। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রান করেছিলেন নাসির হোসেন, ওয়ানডে অভিষেকে এটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস।

ওয়ানডে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ
৭৪
মার্ক কসগ্রোভ
অস্ট্রেলিয়া
ভেন্যু: ফতুল্লা
সাল: ২০০৬
৬৯
পিটার ইনগ্রাম
নিউজিল্যান্ড
ভেন্যু: নেপিয়ার
সাল: ২০১০
৬৭
মোহাম্মদ রিজওয়ান
পাকিস্তান
ভেন্যু: মিরপুর
সাল: ২০১৫
৬০
বেন ডাকেট
ইংল্যান্ড
ভেন্যু: মিরপুর
সাল: ২০১৬
৫২
রবীন্দু শাহ
কেনিয়া
ভেন্যু: হায়দরাবাদ
সাল: ১৯৯৮