ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে পারটেক্সের হয়ে ২টি সেঞ্চুরি করেছিলেন রাজিন সালেহ। জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের ব্যাটসম্যান পরশু আরেকটি সেঞ্চুরি পেলেন প্রিমিয়ার লিগে, এবার ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) হয়ে। ফতুল্লায় রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরিটি লিস্ট ‘এ’ ম্যাচে রাজিনের পঞ্চম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রাজিনের চেয়ে বেশি লিস্ট ‘এ’ সেঞ্চুরি আছে শুধু সাতজনের। এঁদের মধ্যে আছেন এবারের লিগে দুটি সেঞ্চুরি করা মাহমুদউল্লাহও। গত বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া মাহমুদউল্লাহর সেঞ্চুরি ৬টি। আট সেঞ্চুরি নিয়ে এ তালিকায় সবার ওপরে তামিম ইকবাল।
লিস্ট ‘এ’ ম্যাচে বেশি সেঞ্চুরি (বাংলাদেশের ব্যাটসম্যান)
তামিম ইকবাল
ম্যাচ ১৮৮
ইনিংস ১৮৭
১০০
৮
এনামুল হক বিজয়
ম্যাচ ৮১
ইনিংস ৭৬
১০০
৭
মুশফিকুর রহিম
ম্যাচ ২১৭
ইনিংস ১৯৯
১০০
৭
ইমরুল কায়েস
ম্যাচ ১২৬
ইনিংস ১২৬
১০০
৬
শাহরিয়ার নাফীস
ম্যাচ ১৩৪
ইনিংস ১৩৪
১০০
৬
মাহমুদউল্লাহ
ম্যাচ ২০৩
ইনিংস ১৮২
১০০
৬
সাকিব আল হাসান
ম্যাচ ১৯৩
ইনিংস ১৮৪
১০০
৬