৫০তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস রজার্স ০, ডেভিড ওয়ার্নার ০। ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার দুর্দশার দিনে অন্য রকম এক মাইলফলক ছুঁয়েছে টেস্ট ক্রিকেট। টেস্টে এই নিয়ে ৫০ বার এক ইনিংসে দুই ওপেনারই শূন্য রানে আউট হলেন। ১৮৮৮ সালে ওল্ড ট্রাফোর্ডে প্রথম দুই ওপেনার শূন্যতে ফিরেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষেই ম্যাচের তৃতীয় ইনিংসে শিকার অস্ট্রেলিয়ার দুই ওপেনার। সেই থেকে গতকাল পর্যন্ত অস্ট্রেলিয়ার সাত জোড়া ওপেনার একই ইনিংসে ‘হাঁস’ শিকার করলেন। শুরুতেই যুগল ব্যর্থতার এই তালিকায় সবচেয়ে বেশি আছে পাকিস্তানের নাম, সবচেয়ে কম বাংলাদেশের। আটবার পাকিস্তানের দুই ওপেনারই শূন্যতে ফিরেছে। বাংলাদেশের দুই ওপেনারই শূন্য রানে আউট হয়েছেন দুবার।