৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে পারল না ইংল্যান্ড। তবে কাল ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড পেরিয়েছেন একটি মাইলফলক। ইয়ান বোথাম ও জেমস অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট হলো তাঁর। গতকালের ৩ উইকেটসহ তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্রডের উইকেট এখন ৫০২। সব দেশ মিলিয়ে ৫০০ উইকেট নেওয়া বোলারের সংখ্যা ২৮ জন। এঁদের মধ্যে মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নের উইকেটসংখ্যা হাজারের ওপর। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১৩৪৭টি উইকেট শ্রীলঙ্কান স্পিন-জাদুকর মুরালিধরনের। অস্ট্রেলীয় লেগ স্পিনার ওয়ার্নের উইকেট ১০০১টি। এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির (৬৮৯টি)। ৩৬৬ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা সাকিব আল হাসান।