প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল কলিংউডের পর ইয়ান বেল। পরশু দ্বিতীয় ইংলিশ সদস্য পেল ওয়ানডের ৫ হাজারি ক্লাব। পাঁচ হাজারি এই ক্লাবে সবচেয়ে বেশি সদস্য অস্ট্রেলিয়ার। ওয়ানডেতে ৫ হাজার রান করেছেন অস্ট্রেলিয়ার ১৪ ব্যাটসম্যান। অথচ ১৯৭১ সালে মেলবোর্নে ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মাঠের প্রবল প্রতিদ্বন্দ্বিতা ৫ হাজারি ক্লাবেও ধরে রেখেছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ১১ জন করে ক্রিকেটার ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। নয়জন করে ব্যাটসম্যান নিয়ে এরপরই আছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯১ সালে ওয়ানডেতে অভিষিক্ত দক্ষিণ আফ্রিকার আটজন আছেন এই তালিকায়। এ ছাড়া নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের তিনজন করে ব্যাটসম্যান ৫ হাজার রান পেয়েছেন।