৫৯৪ রানের জুটি ও ইনিংস ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৯৪ রানের জুটি গড়লেন মহারাষ্ট্রের অঙ্কিত বাওনে (বাঁয়ে) ও স্বপ্নিল গুগালে
৫৯৪ রানের জুটি গড়লেন মহারাষ্ট্রের অঙ্কিত বাওনে (বাঁয়ে) ও স্বপ্নিল গুগালে

এটা কী করলেন স্বপ্নিল গুগালে! বিশ্ব রেকর্ড থেকে মাত্র ৩০ রান দূরে থেকে কেউ ইনিংস ঘোষণা করে! ভারতের রাজ্যদল মহারাষ্ট্রের অধিনায়ক গুগালে করেছেন এমনটাই। আর তাই শঙ্কায় পড়েও টিকে গেল কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ৬২৪ রানের বিশ্ব রেকর্ড জুটি। কাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে তৃতীয় উইকেটে অঙ্কিত বাওনেকে নিয়ে ৫৯৪ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করেন গুগালে। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম জুটি এটি। এ সময় ব্যাটিং ওপেন করা গুগালে ৩৫১ ও বাওনে ২৫৮ রানে অপরাজিত ছিলেন। গুগালে-বাওনে জুটি বাঁধেন পরশু ম্যাচের নবম ওভারে। এরপর একসঙ্গে ১৬৪.৫ ওভার ব্যাটিং করে মহারাষ্ট্রের স্কোরটাকে ৬৩৫ রানে নিয়ে গেছেন দুজন।
প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জুটি
উইকেট জুটি
৬২৪ ৩য় কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনে
শ্রীলঙ্কা-দ. আফ্রিকা, কলম্বো, ২০০৬
৫৯৪* ৩য় স্বপ্নিল গুগালে-অঙ্কিত বাওনে
মহারাষ্ট্র-দিল্লি, মুম্বাই, ২০১৬-১৭
৫৮০ ২য় রেফাতউল্লাহ-আমের সাজ্জাদ
ডব্লুপিডিএ-এস এস গ্যাস, শেখুপুরা, ২০০৯-১০
৫৭৭ ৪র্থ বিজয় হাজারে-গুল মোহাম্মদ
বরোদা-হোলকার, বরোদা, ১৯৪৬-৪৭
৫৭৬ ২য় সনাৎ জয়াসুরিয়া-রোশান মহানামা
শ্রীলঙ্কা-ভারত, কলম্বো, ১৯৯৭