৬ রানে ৫ উইকেট জঙ্গুয়ের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২-০ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে। আফগানিস্তানকে ৫৮ রানে অলআউট করে দিয়ে সিরিজের তৃতীয় ম্যাচটা জিতে নিল ১১৭ রানে। আফগানিস্তানের ইতিহাসে সর্বনিম্ন স্কোর এটি। ৬ রানে ৫ উইকেট নিয়ে আফগানিস্তানকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন লুক জঙ্গুয়ে।
টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৪৯ রানেই হারিয়ে ফেলল ৭ উইকেট। পাঁচ ম্যাচ সিরিজ তখন দুই ম্যাচ হাতে রেখেই জেতার স্বপ্ন দেখছিল আফগানিস্তান। কিন্তু হ্যামিল্টন মাসাকাদজা-গ্রায়েম ক্রেমারের ১০৪ রানের জুটিটি বাঁচিয়ে দেয় জিম্বাবুয়েকে। মাসাকাদজার ৮৩ ও ক্রেমারের ৫৮ রানে ভর করে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত অলআউট হয় ১৭৫ রানে।
তাড়া করতে নেমে এই রানটাকেই পাহাড় বানিয়ে ফেলেছেন আফগান ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই দুই ওপেনারকে হারিয়ে যে ধস শুরু হয়েছিল তা আর থামেনি। অলআউট হয়ে যায় মাত্র ১৭.১ ওভারে! ক্রিকইনফো।