৬-৬-০-৪!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ কোনো ক্রিকেট ম্যাচেও এটা আলোচনার বিষয় হতো। আর এটা তো প্রথম শ্রেণির ম্যাচ। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের এই বোলিং ফিগার ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে। গত পরশু ওয়েনাদের কৃষ্ণগিরি স্টেডিয়ামে শেষ হওয়া দ্বিতীয় বেসরকারি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে অলআউট হয়ে ১ ইনিংস ও ৮১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। বাকি সব ছাপিয়ে যাতে বড় হয়ে উঠেছে অক্ষর প্যাটেলের জাদুকরি ওই স্পেল। ৯২ রানে ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসেও স্বাগতিকদের পক্ষে সফলতম বোলার, তবে প্যাটেল নিজেও সম্ভবত এগিয়ে রাখবেন দ্বিতীয়টিকেই। ইনিংসে ৫ উইকেট তো কতই হয়, কিন্তু ৬-৬-০-৪ কি আর প্রতিদিন হয় নাকি! তথ্যসূত্র: ইএসপিএনক্রিকইনফো।