৬০০ পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন ইনিংস ঘোষণা করলাম? দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস চলাকালে নিশ্চিতই এমনটা ভেবেছেন অ্যালিস্টার কুক। ইংলিশ অধিনায়ক ভাবতেই পারেন, ৬২৯ রান করেও যে প্রথম ইনিংসে লিড নেওয়া অনিশ্চিত ছিল ইংল্যান্ডের। শেষ পর্যন্ত হাশিম আমলার সৌজন্যেই ২ রানের লিড পায় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা লিড নিলে সেটা হতো তৃতীয় সর্বোচ্চ রান টপকে যাওয়া। ২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কার ৬৪৪ রান টপকে ১২১ রানের লিড নেয় পাকিস্তান। রেকর্ড এটাই। পরের বছর কলম্বোতে একই দশা হয় শ্রীলঙ্কার। সেবারও লঙ্কানরা ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ৬৪২ রানে, এরপর ভারত থামে ৭০৭ রানে। পরে ব্যাট করে প্রতিপক্ষের ৬০০ রান টপকে যাওয়ার উদাহরণ আছে আরও একটি। ২০০৯ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের ৬০০ রান টপকে লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে প্রথম ইনিংসে দুই দলই ৬০০ পেরিয়েছে পাঁচবার।