৭ ওভার = ২২৭!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে ব্যাট করে একটা দল ৬১৭ রান করার পর প্রতিপক্ষকে অলআউট করে দিয়েছে ৩২ রানে। তাহলে জয় কত রানে? সহজ উত্তর—৫৮৫। কিন্তু সব গাণিতিক সব হিসাবে-নিকাশকে বুড়ো আঙুল দেখিয়ে দলটা ম্যাচ জিতল ৮১২ রানে! ঘটনা অবিশ্বাস্য, তবে তার চেয়েও বিস্ময়কর এর কারণ—ধীর গতির বোলিংয়ের জরিমানা। ভারতের স্কুল ক্রিকেটে মেয়র কাপ প্রতিযোগিতায় গত সোমবার নব নালন্দা হাইস্কুল ও জ্ঞান ভারতী স্কুলের ম্যাচে হয়েছে এমন অবিশ্বাস্য ঘটনা। প্রথমে ব্যাট করা নব নালন্দার পাহাড়সমান স্কোর চড়তে গিয়ে হুড়মুড়িয়ে পড়ল জ্ঞান ভারতী। মাত্র ৩২ রানেই অলআউট। কিন্তু জয়ের ব্যবধান ৮১২ কেন? কারণ জ্ঞান ভারতী বোলিংয়ে ৭টি ওভারের সময় বেশি নিয়েছিল। অবিশ্বাস্যই শোনাবে, মাত্র ৭ ওভারের জন্য ২২৭ রান জরিমানা! ‘দীর্ঘসূত্রতার শাস্তি’র একটা পাঠই হয়ে গেল কচিকাঁচা স্কুলছাত্রদের। ডিএনএ।