৭ রানে জিতলেন সাকিবরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচ পর একাদশে ফিরলেন সাকিব আল হাসান। তবে ফেরার ম্যাচে ব্যাট হাতে কিছু করার সুযোগ পাননি। ব্যাটিংয়ে নামতেই হয়নি তাঁকে। বোলিংয়ে সুযোগ হলেও খুব ভালো করেছেন বলা যাচ্ছে না। ৩ ওভাের ২১ রান দিয়ে উইকেটশূন্য। তবে আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭ রানে জিতেছে কলকাতা নাইট রাইডার্স।
দুই ওপেনার রবিন উথাপ্পা (৭৯) ও গৌতম গম্ভীরের (৫৪) ব্যাটে চড়ে ইডেনে ৩ উইকেটে ১৬৪ রান তুলেছিল কলকাতা। আরও বড় হতে পারত স্কোর। কিন্তু পাঞ্জাব বোলারদের স্বস্তি দিয়ে দুই ওপেনারই হাস্যকরভাবে রানআউট হয়ে যাওয়ায় কলকাতার রানটা আর বড় হয়নি। ক্রিকইনফো।
জয়ের জন্য অবশ্য সেটিকেই যথেষ্ট প্রমাণ করেছেন কেকেআর বোলার রাসেল। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। বৃথা গেছে ম্যাক্স ওয়েলের ৪২ বলে ৬২ রানের ইনিংস।