৭০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বার্নার্স থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। জ্যামাইকা থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশ্বজুড়েই ভাড়াটে সৈনিক হিসেবে টি-টোয়েন্টি খেলে চলেছেন ক্রিস গেইল। ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানই পরশু প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক পেরোলেন। পরশু ইডেন গার্ডেনে মাইলফলক ছুঁতে ২৫ রান দরকার ছিল, কলকাতার বিপক্ষে বেঙ্গালুরুর গেইল থামলেন ৯৬ রানে। ইনিংস শেষে ১৯৬ ম্যাচে ৭০৭১ রান গেইলের। ৬৩৬৩ রান নিয়ে তালিকার দুইয়ে অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। হজ খেলেছেন জাতীয় দলসহ ১৬টি দলে, গেইলের দল ১৪টি। ১০ দলের হয়ে খেলা ডেভিড হাসি ৫৮২২ রান নিয়ে তিনে।