৭০-বৃত্তান্ত
২
সবাই ব্যাট করেছেন কিন্তু দুই অঙ্কের ইনিংস মাত্র একটি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটল এই ঘটনা। এর আগে ২০১১ বিশ্বকাপে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে অলআউট হওয়া
ইনিংসে একমাত্র মুশফিকুর রহিম (৩০) পেঁৗছেছিলেন দুই অঙ্কে।
৭০
বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন ইনিংসটি দেশের বাইরে সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ছিল ২০০৮ সালে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪।
২৪.৪
ওভারের হিসেবে বাংলাদেশের চতুর্থ সংক্ষিপ্ততম ওয়ানডে ইনিংস। সংক্ষিপ্ততম ইনিংসটি (১৭.৪) মাত্র দুই ম্যাচ
আগেই ভারতের বিপক্ষে মিরপুরে।
৩৭
তামিম ইকবালের ৩৭, এক শর নিচে অলআউট হওয়া ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস। ১৯৮৬ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের ইনিংসে ৩৭ করেছিলেন শহীদুর রহমানও। সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি তামিম অগ্রজ নাফিস ইকবালের। ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ করেছিল ৯৩ রান।