৮৩ রানেই শেষ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্ডিয়ার উচ্ছ্বাস। ছবি-শামসুল হক
পান্ডিয়ার উচ্ছ্বাস। ছবি-শামসুল হক

মিরপুর শেরেবাংলায় দর্শকদের সবাই তখনো থিতু হয়ে বসতে পারেননি। প্রথম ওভারের চতুর্থ বলেই মোহাম্মদ হাফিজ নেই! আশীষ নেহরার বলে কট বিহাইন্ড। খেলাটা যেহেতু ক্রিকেট, যখন-তখন এমন ধাক্কা আসতেই পারে। সেই ধাক্কা সামলেই ঘুরে দাঁড়ায় কত দল! কিন্তু পাকিস্তান কাল শুরুর এই ধাক্কা আর সামলেই উঠতে পারেনি। ভারতের বিপক্ষে নিয়মিত উইকেট হারিয়ে অলআউট হয়ে গেছে ৮৩ রানে। টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর। 

হাফিজকে দিয়ে শুরু হয়েছিল। এরপর শারজিল খান, খুররম মনজুর, শোয়েব মালিক আর উমর আকমলও যখন ড্রেসিং রুমের পথ ধরলেন, পাকিস্তানের শেষ ভরসা বলতে অধিনায়ক শহীদ আফ্রিদি। কিন্তু ঝুঁকি নিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে তিনিও যখন ফিরে গেলেন, পাকিস্তানের রান ৬ উইকেটে ৪২, অষ্টম ওভারের খেলা চলছে কেবল। টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন স্কোরের (৭৪, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১২ সালে, দুবাইতে) রেকর্ডটা তখন চোখ রাঙ্গাচ্ছে। ৬ নম্বরে ব্যাট করতে নামা সরফরাজ আহমেদের ২৪ বলে ২৫ রানের ইনিংসে সেই লজ্জা কাটালেও খুব বেশি দূর যেতে পারেনি পাকিস্তান। সরফরাজ ছাড়া দুই অঙ্কের রান করতে পেরেছেন শুধু খুররম মনজুর (১০)।
ভারতের হয়ে ৮ রানে ৩ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া, ১১ রানে ২ উইকেট জাদেজার।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৫ রানের জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান আজই খেলছে নিজেদের প্রথম ম্যাচ। আজ জয় পেলে ফাইনালের পথে অনেকটুকু এগিয়ে যাবে মহেন্দ্র সিং ধোনির দল। স্টার স্পোর্টস।

আরও পড়ুন: