প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নো বলের সুবাদে ফ্রি হিট, ফ্রি হিটের বলটি করতে এসে ওয়াইড করলেন হার্দিক পান্ডিয়া। তাতেই ৬ বলে না হয়ে কাল বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভার হলো ৯ বলের। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারটা বেশ ঘটনাবহুলই ছিল। দ্বিতীয় বলে প্রথম ফ্রি হিটটি আসে ৩০ গজ বৃত্তের ভেতরে পাঁচজনের বদলে ভারত চারজন ফিল্ডার রাখায়। ওই ফ্রি হিটের পুরো সুবিধা তুলতে পারেননি তামিম ইকবাল, পয়েন্টে অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে পেলেন ২ রান। পঞ্চম বলটি আবার ‘নো’ করেন পান্ডিয়া, এটি তামিমের জন্য সৌভাগ্যই বয়ে আনে। শট খেলতে গিয়ে হয়েছিলেন বোল্ড, কিন্তু বেঁচে যান পান্ডিয়ার ওভারস্টেপিংয়ের কারণে। নো বল হওয়ায় আবারও ফ্রি হিট পায় বাংলাদেশ, আর তাতে চার মারেন তামিম। মোট ১৪ রান আসে এই ওভার থেকে।