৯৯-এ নড়বড়ে যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়বড়ে নব্বইয়ের ঘরে পৌঁছে গেল ৯৯। পরশু ব্রিজটাউন মিসবাহ-উল-হকের ইনিংসটা টেস্ট ক্রিকেটের ৯০তম ৯৯ রানের ইনিংস। সংখ্যাটা ৯০-এ নিয়ে যেতে পাকিস্তানের অধিনায়কেরই সবচেয়ে বেশি অবদান। তিনটি ৯৯ রানের ইনিংস আছে তাঁর। পরশুর ৯৯-এর আগে ঠিক আগের টেস্টে ৯৯ রানে অপরাজিত ছিলেন এ মাসেই ৪৩-এ পা দিতে যাওয়া ব্যাটসম্যান। এর আগে ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টেও ৯৯ রানে আউট হন মিসবাহ। টেস্টে জুড়ি না মিললেও তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মিসবাহর সঙ্গী আছেন আরও তিনজন—জিওফ বয়কট, রিচি রিচার্ডসন ও শচীন টেন্ডুলকার।

আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি ৯৯
৩ জিওফ বয়কট, ইংল্যান্ড
টেস্ট: ২, ওয়ানডে: ১
৩ রিচি রিচার্ডসন, ও. ইন্ডিজ
টেস্ট: ২, ওয়ানডে: ১
৩ শচীন টেন্ডুলকার, ভারত
টেস্ট: ০, ওয়ানডে: ৩
৩ মিসবাহ-উল-হক, পাকিস্তান
টেস্ট: ৩, ওয়ানডে: ০