প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০০ সালের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক। ইউনিস খান এরপর ৯৯ টেস্ট খেলে নামের পাশে যোগ করেছেন ৮৫৯৪ রান। টেস্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় অনেক পেছনেই অবশ্য ইউনিস। তবে হিসাবটা শুধু ক্যারিয়ারের প্রথম ৯৯ ম্যাচ ধরলে তাঁর ওপরে শুধু ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট প্রথম ৯৯ ম্যাচে করেছেন ৮৮৩৩ রান। লারা-ইউনিসের পর প্রথম ৯৯ টেস্টে সবচেয়ে বেশি রান কুমার সাঙ্গাকারার (৮৫৭২)। তালিকায় এরপর আছেন রাহুল দ্রাবিড় (৮৪৯২), ম্যাথু হেইডেন (৮৪৮৪), বীরেন্দর শেবাগ (৮৪৪৮), সুনীল গাভাস্কার (৮৩৯৪), শচীন টেন্ডুলকার (৮৩৫১), গ্রায়েম স্মিথের (৮০৪২) নাম।