'প্রথমে'র আশা দেখিয়ে আউট তামিম-সাব্বির

প্রথমের দেখা কি পাবে বাংলাদেশ?
দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। অবশেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধ পরিবেশে সে গেরো কাটানোর ইঙ্গিত মিলছিল। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে, তবে আশা দেখাচ্ছিলেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। কিন্তু মিচেল স্যান্টনারের পর পর দুই ওভারে দুজনই আউট হয়ে ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য আর ১১০ রান দরকার।
ইনিংসের প্রথম বলেই চমকে দিয়েছেন তামিম। জিতান প্যাটেলের বলটা মাঠের বাইরেই পাঠিয়ে দিয়েছেন। ইনিংসের দ্বিতীয় বলেই আরেকটি বল নিয়ে আসতে হলো আম্পায়ারদের। ইতিহাসের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তামিমের সে ছক্কার রেশটা কেটে গেল ইনিংসের তৃতীয় বলেই। আগের দুই ম্যাচে ফিফটি করা সৌম্য বাজে শটে ‘আত্মাহুতি’ দিয়েছেন প্রথম বলেই। ঘটন-অঘটনের প্রথম ওভারের শেষ তিন বল তাই সাবধানী রক্ষণাত্মক ভঙ্গিতেই কাটিয়ে দিয়েছেন সাব্বির।
সাবধানী ভাবটা ইনিংসের পরের ওভারগুলোতেও ধরে রেখেছেন সাব্বির, তবে রক্ষণাত্মক ভঙ্গিটাকে নয়। ধীরে সুস্থে খেলতে খেলতেই যখন ফিফটি ছুঁলেন, তখন খেলা গেল মাত্র ৬৪ বল খেলেছেন। অন্যদিকে তামিম কিন্তু নিজের মতোই খেলেছেন। ৫১ তম বলেই সেঞ্চুরি ছুঁয়েছেন, ছয় চার ও এক ছক্কায়। ফিফটির একটু সাবধানী হয়ে খেলায় সে গতি কমেছে। আউট হওয়ার আগে ৮০ বলে ৬৫ রান করেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ১৩৬ রান। সাব্বিরও আউট হয়েছেন ৬৫ রানে।
আরও একবার প্রশ্নবিদ্ধ এক রান আউটের সঙ্গে যুক্ত হলো সাব্বিরের নাম। রানের জন্য মোসাদ্দেককে ডেকে পরে নিজেই ক্রিজে ঢুকে যেতে চাইলেন। কিন্তু মোসাদ্দেক আগেই পুরো পিচ পার করে ঢুকে পড়ায় রান আউট হয়েছেন সাব্বির। একটু পরেই এলবিডব্লু মোসাদ্দেকও। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের স্মৃতিটা ফিরে ফিরে আসছে আবার।