ডেভিড গাওয়ার পারেননি। মাইক গ্যাটিং, গ্রাহাম গুচ, মাইকেল আথারটনও না। খুব কাছে গিয়েছিলেন নাসের হুসেইন, কিন্তু তিনিও পারেননি অধিনায়ক হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি করতে। ২০০২ সালে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে থেমে গিয়েছিলেন ৭৯ রানে। অবশেষে কাল প্রথম ইংল্যান্ড অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সেঞ্চুরি পেলেন এউইন মরগান। সেটিও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডেতে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি আছে শুধু তিন প্রতিপক্ষ অধিনায়কের।আগে এই কৃতিত্ব ছিল সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া ও নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিংয়ের। ফ্লেমিংয়ের সেঞ্চুরিটা মেলবোর্নে ১৯৯৮ সালে, অধিনায়কের ১২২ বলে ১১৬ রানের ইনিংসে ওই ম্যাচটাও জিতেছিল কিউইরা। সিডনিতে ২০০৩ সালে ১০৫ বলে ১২২ রান করে দলকে জিতিয়েছিলেন জয়াসুরিয়াও। হারলেন শুধু মরগান!