'আইপিএল বাদ দাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হয়েই এত এত ম্যাচ। তারপর আবার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। অবসর কোথায়? আর বেশি খেলা মানে চোট বেশি পাওয়ার ঝুঁকি! গতবারই যেমন আইপিএল খেলতে গিয়ে চোট পেয়েছেন বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়। অধিনায়ক স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউডকে এ জন্য কিছুদিন বিশ্রামে থাকতে হয়েছে, মিচেল স্টার্ক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতেই পারেননি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের পরামর্শ, আইপিএলে খেলা নিয়ে আরেকটু চিন্তাভাবনা করুন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। বেশি অর্থের জন্য চোটের ঝুঁকি নিয়ে অতিরিক্ত ক্রিকেট খেলার চেয়ে দেশের হয়ে খেলার দিকেই বেশি গুরুত্ব দিন। ক্রিকবাজ।