'আন্ডারডগ' শ্রীলঙ্কার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহাম ফোর্ড
গ্রাহাম ফোর্ড

একে তো গ্রুপে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দল, তার ওপর খেলা হবে উপমহাদেশের চেয়ে একেবারেই ভিন্ন ইংলিশ কন্ডিশনে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার ভালো কিছুর সম্ভাবনা তাই কেউ দেখছেন না। তবে একটা লক্ষ্য নিয়েই ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন ম্যাথুস-মালিঙ্গারা। লক্ষ্য, অঘটন। শ্রীলঙ্কার প্রোটিয়া কোচ গ্রাহাম ফোর্ড সেই লক্ষ্যের কথা জানিয়ে বলছেন, ‘বাস্তববাদী হতে হবে আমাদের। এটা মেনে নিতে হবে যে টুর্নামেন্টে আমরা ‘আন্ডারডগ’। কখনো কখনো এ রকম জায়গায় থাকাটা ভালো।’ গ্রুপে কোনো বিশেষ দলকে ধরে নয়, ম্যাচ ধরে ধরেই এগোনোর পরিকল্পনা ফোর্ডের, ‘সামনের ম্যাচ বাদ দিয়ে তার পরের ম্যাচ নিয়ে ভাবনার কোনো মানে নেই। এখন বিশ্ব ক্রিকেটে প্রতিটি ম্যাচই কঠিন।’
ইংল্যান্ড রওনা হওয়ার আগে ক্যান্ডির পাহাড়ি অঞ্চলে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করেছে শ্রীলঙ্কা দল। ইংল্যান্ডের টুর্নামেন্টে এটা কাজে লাগবে বলে মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। এএফপি।