'আফগানি' ইনজামাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জিম্বাবুয়ে সফরের জন্যই আফগানিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন। ওই সফরে ৩-২ ব্যবধানে ওয়ানডে ও ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ইনজামাম-উল হকও বীরের মর্যাদা পেয়ে গেছেন আফগানিস্তানে। আফগান দলের কোচ হিসেবে নতুন করে দুই বছরের জন্য প্রস্তাব পেয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তাতে তিনি রাজিও হয়েছেন। খবরটি দিয়েছেন আফগানিস্তানের সাবেক কোচ কবির খান, ‘জিম্বাবুয়েতে দলের পারফরম্যান্সে তৃপ্ত ইনজামাম এবং তার বিশ্বাস দলকে সামনে এগিয়ে যাওয়ার মতো ক্রিকেট-প্রতিভা আফগান দলে রয়েছে।’ পিটিআই।