'আবার ছয় ছক্কা মারব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ বছর পর আবার ওয়ানডে বিশ্বকাপ জয় ভারতের। সেই জয়ের অন্যতম কুশীলব তিনি। ২০১১ সালে স্মরণীয় সেই অর্জনের বছরেই পেলেন দুঃসংবাদটি—প্রাণঘাতী ক্যানসার বাসা বেঁধেছে শরীরে!
বলা হচ্ছে যুবরাজ সিংয়ের কথা। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী যুবরাজ পরশু সময় কাটালেন ১৭টি শিশু-কিশোরের সঙ্গে। ৭ থেকে ৮ বছর বয়সী এসব শিশু-কিশোরও ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। মোহালিতে পরশু পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই শিশু-কিশোরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন যুবরাজ। তাঁর সঙ্গ পেয়ে দারুণ খুশি শিশু-কিশোরদের মধ্য থেকে একজন একটা ‘আবদার’ও জানালেন যুবরাজের কাছে—তাঁর ব্যাটে আবার ছয় বলে ছয় ছক্কা দেখতে চায় সে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। এত দিন পর কি সেই সাফল্যের পুনরাবৃত্তি সম্ভব? যাদের কাছে তিনি রূপকথার ‘যুবরাজ’ তাদের কি হতাশ করতে পারেন যুবরাজ? ‘তোমরা প্রার্থনা করো, আমি আবার ছয় ছক্কা মারব!’ তথ্যসূত্র: এনডিটিভি।