'আমাদের শক্তি দর্শক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা
বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে মহারণের আওয়াজ। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ। প্রধানমন্ত্রী থেকে আমজনতা—সবার চোখ এই ফাইনালে। স্টেডিয়ামের একটা টিকিটের জন্য হাজার হাজার মানুষের কী ব্যাকুলতা! বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কীভাবে দেখছেন বিষয়টি?

আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি দর্শক। সব সময় ছিল, এখনো আছে। মাঠে দর্শক না থাকলে আমরা এতটা অনুপ্রাণিত হতে পারতাম না। আমাদের ক্রিকেট এখানে আসার পেছনে জনসাধারণের অনেক অবদান, ত্যাগ আছে। এটা আমাদের জন্য ভালো একটি সুযোগও। যদি ভালো খেলতে পারি, সবাই খুশি হবে। সকালেই (কাল) দেখেছি, টিকিটের জন্য মানুষের লম্বা লাইন। একটি টিকিটের জন্য তাঁরা অনেক কষ্ট করেছেন, সমস্যায় পড়েছেন। আমরা ভালো খেললেই এটা হচ্ছে (টিকিটের ব্যাপক চাহিদা)। চেষ্টা করব, ভালো কিছু করার।
* কাল মিরপুরে সংবাদ সম্মেলনে