'আমাদের সেরাটা খেলতে হবে'
আজ দ্বিতীয় ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে কথা বললেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস

অ্যাঞ্জেলো ম্যাথুস
শ্রীলঙ্কা
* শ্রীলঙ্কার নতুন এই দলটাই কিনা সেমিফাইনালের দ্বারপ্রান্তে। দলটা কি ধারণার চেয়ে একটু বেশি ভালো অবস্থানে আছে?
অ্যাঞ্জেলো ম্যাথুস: দিন দিন আরও উন্নতি করাটাই আমাদের লক্ষ্য। আমরা জানি আমরা কী করতে পারি। সেটি করেও দেখিয়েছি। তবে আমরা দূর ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি না। এখন যেমন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। ভাবছি আগামীকালের (আজ) পাকিস্তান ম্যাচ নিয়ে। ওদের দলটা ভয়ংকর, ওদের হারাতে আমাদের খুব ভালো খেলতে হবে। এ ধরনের টুর্নামেন্টে আত্মপ্রসাদে ভোগার সুযোগ নেই। সেরা খেলাটা খেলেই ওদের হারাতে হবে।
* ভারতের বিপক্ষে এত ভালো খেলার পর কার্যত এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটাকে কীভাবে নিচ্ছেন? প্রতিপক্ষ পাকিস্তানকেও বা কতটা গুরুত্ব দিচ্ছেন?
ম্যাথুস: এ ধরনের ম্যাচে চাপ থাকবেই। সেটা টেরও পাচ্ছি। ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের কোনো প্রত্যাশা ছিল না। ওই ম্যাচে চাপটা আমাদের ওপরে ছিল না। এই ম্যাচে (পাকিস্তান) অবশ্য চাপ কিছুটা আছে। তবে আমরা এটাকে সাধারণ একটা ম্যাচ হিসেবেই নিয়েছি।
* প্রথম দুই ম্যাচে রান তাড়ায় ভিন্ন দুই শ্রীলঙ্কাকে দেখা গেছে। ব্যাপারটা কী পরিকল্পিত ছিল?
ম্যাথুস: দুই ম্যাচেই আমরা চেয়েছিলাম ভালো একটা শুরুর পর কেউ যেন ধরে খেলে। আমাদের মাথায় এটাই ছিল যে আস্কিং রানরেটটা যেন আটের নিচে থাকে। দ্বিতীয় ম্যাচে আমি ধরে খেললাম। অন্যরা ভালো ব্যাট করল। প্রথম ম্যাচে যেটা পারিনি আমরা। আইসিসি–ক্রিকেটডটকম।