'উদার' বোলারদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুযোগ পেলে ওই তালিকায় আমিও থাকতে পারতাম’—কেভিন ও’ব্রায়েন চাইলে বলতেই পারেন। পুরো ১০ ওভার বোলিং পাননি বলেই না ওয়ানডেতে রান বিলানোর সেঞ্চুরিতে তাঁর নাম নেই। ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ ওভারে ৯৫ রান দিয়েছিলেন আয়ারল্যান্ডের মিডিয়াম পেসার ও’ব্রায়েন। ওভারপ্রতি ১৩.৫৭, এই হিসাবে ১০ ওভারের কোটা পুরো করলে ১৩৬ রান দিয়ে ফেলতেন আইরিশ অলরাউন্ডার। ওয়ানডেতে কমপক্ষে ৫ ওভার বোলিং করেছেন এমন ম্যাচে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দিয়েছেন ও’ব্রায়েনই। ওই ম্যাচেই ওভারপ্রতি ১২.৬৬ রান বিলিয়ে দুইয়ে ও’ব্রায়েন সতীর্থ ম্যাক্স সরেনসেন। এই পেসার ৬ ওভারে দিয়েছিলেন ৭৬ রান।
ওয়ানডেতে সবচেয়ে বাজে বোলিং
ইকোনমি
১৩.৫৭ কেভিন ও’ব্রায়েন আয়ারল্যান্ড-দ.আফ্রিকা
৭-০-৯৫-১ ক্যানবেরা, ২০১৫
১২.৬৬ ম্যাক্স সরেনসেন আয়ারল্যান্ড-দ.আফ্রিকা
৬-০-৭৬-০ ক্যানবেরা, ২০১৫
১২.৫২ লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা-ভারত
৭.৪-০-৯৬-১ হোবার্ট, ২০১২
১২.৪২ তাপস বৈশ্য বাংলাদেশ-ইংল্যান্ড
৭-০-৮৭-০ ট্রেন্ট ব্রিজ, ২০০৫
১২.৪২ স্টুয়ার্ট ক্লার্ক অস্ট্রেলিয়া-ও. ইন্ডিজ
৭-০-৮৭-০ কুয়ালালামপুর, ২০০৬