'উর্দুভাষী' সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি পাকিস্তান সফরের এক সংবাদ সম্মেলনে কিছু কথা উর্দুতে বলে ফেলেছেন সালমা খাতুন। এই ভুলের জন্য বিসিবির সতর্কবার্তা শুনেছেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক। যদিও সেটি পাওনা আসলে টিম ম্যানেজমেন্টের।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের প্রতিক্রিয়াও সে রকমই, ‘টিম ম্যানেজারকে বারবার বলে দেওয়া হয়েছে, ওখানে কারও ইংরেজিতে কথা বলতে সমস্যা হলে সে যেন বাংলায় বলে। ম্যানেজার সেটা ইংরেজিতে অনুবাদ করে দেবেন। তারপরও এটা হওয়া দুঃখজনক। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই দুই ভাষার বাইরে তৃতীয় কোনো ভাষায় খেলোয়াড়দের কথা বলা উচিত নয়। এ ব্যাপারে তাদের সতর্ক করা হয়েছে।’
করাচিতে সংবাদমাধ্যমকে একই কথা বলেছেন ম্যানেজার শফিকুল হক হীরাও, ‘সাক্ষাৎকার বা কারও সঙ্গে কথা বলার সময় আমাদের শুধু ইংরেজি বা বাংলায় কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে।’