'এ' দলে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

বাংলাদেশ ‘এ’ দল প্রথম স্বীকৃত এক দিনের ম্যাচ বা লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২০০৩ সালের ডিসেম্বরে। পিসিবি প্যাট্রনস কাপে ৬টি ম্যাচ খেলেছিল দলটি। এরপর এক যুগের পথপরিক্রমায় কাল বেঙ্গালুরুতে ৭১তম ম্যাচ খেলল বাংলাদেশ ‘এ’। কাল ৭১তম ম্যাচে ‘এ’ দলের হয়ে লিস্ট ‘এ’ ম্যাচে দ্বাদশ সেঞ্চুরিটি এল নাসির হোসেনের ব্যাটে। ২০০৪ সালে বগুড়ায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন অলক কাপালি (১১১)। পরের বছর দ্বিতীয় সেঞ্চুরিটি করেন শাহরিয়ার নাফীস। চেস্টার-লি-স্ট্রিটে ডারহামের বিপক্ষে শাহরিয়ারের ১৪৭ রানের ইনিংসটিই লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের ব্যক্তিগত সর্বোচ্চ। ‘এ’ দলের হয়ে এক দিনের ম্যাচে সবচেয়ে বেশি ২টি সেঞ্চুরি নাঈম ইসলামের।