'এ' দলের ২২ ক্রিকেটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচে খেলবে দলটি। ওই সিরিজের জন্য কাল ২২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ২২ জনকে নিয়েই ২৪ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। খেলোয়াড়দের সকাল ৯টায় রিপোর্ট করতে হবে মাঠে।
বাংলাদেশ ‘এ’ প্রাথমিক দল: শাহরিয়ার নাফীস, সাদমান ইসলাম, লিটন দাস, মার্শাল আইয়ুব, রকিবুল হাসান, আবুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, নুরুল হাসান, জুবায়ের হোসেন, সাকলাইন সজীব, আরাফাত সানি, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান, মুক্তার আলী, ফরহাদ রেজা, জিয়াউর রহমান, জুনায়েদ সিদ্দিক, দেওয়ান সাব্বির।