প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি বল করবেন শেন ওয়ার্ন, একটিকে অন্তত আছড়ে ফেলতে হবে গ্যালারিতে। ‘ব্যাটসম্যানের’ নাম—নোভাক জোকোভিচ! টেনিস র্যাকেট হলে তা-ও কথা ছিল, কিন্তু ক্রিকেট ব্যাটে? সমস্যা হওয়ারই কথা সার্বিয়ান টেনিস তারকার। হলোও। ওয়ার্নের প্রথম বলেই বোল্ড! তবে ‘ব্যাটিং কোচ’ অ্যারন ফিঞ্চ (ছবিতে নেই) ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মেগ ল্যানিংয়ের পরামর্শ পেয়েই হয়তো অস্ট্রেলিয়ান লেগ স্পিন কিংবদন্তির পরের পাঁচটি বলই মারলেন মেলবোর্নের মার্গারেট কোর্ট অ্যারেনার গ্যালারিতে। অবশ্য শেষ বলে একটু ‘প্রতারণা’ও করেছেন, ব্যাটিং করেছেন টেনিস র্যাকেটে। পরে লেগ স্পিনেও হাত মকশো করেন ‘জোকার’। তাতে যে ভালো করেছেন সেটি বলা যাবে না মোটেও! নোভাক জোকোভিচ ফাউন্ডেশনের উদ্যোগে কাল মজার এই আয়োজন হয়েছে দাতব্য উদ্দেশ্যে।

