'গুপ্তচর' মঈন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত ছক, কত পরিকল্পনা। কিন্তু কিছুতেই কিছু হয়নি। আবুধাবিতে পাকিস্তানিদের সব কৌশলই মার খেয়েছে অ্যালিস্টার কুকের কাছে। খাবেই তো। ইংল্যান্ডের হয়ে যে গুপ্তচরগিরি করছেন এক ‘পাকিস্তানি’। উর্দুতে মাঠে মিসবাহরা কে কী বলছেন, সব অনুবাদ হয়ে চলে যাচ্ছে কুকের কানে। আর এই কাজটা করছেন মঈন আলী। জন্ম ইংল্যান্ডে হলেও উর্দু আর পাঞ্জাবি ভাষাটা ভালোই জানা মঈনের। গত টেস্টে কুককে যখন পাকিস্তান কিছুতেই আউট করতে পারছিল না, নানা রকম ছক কষছিল। আর কে কী বলছিল, সেটি কানে আসামাত্রই অধিনায়কের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। মঈন নিজেই স্বীকার করেছেন, ‘তারা যা-ই বলুক না কেন আমি বুঝতে পারছিলাম। যখনই কুকিকে নিয়ে কোনো পরিকল্পনা করেছে, আমি ওকে বলে দিয়েছি, তারা কী করতে যাচ্ছে।’ এএফপি।