'গোলাপি' টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টের বেশির ভাগ সময়ই নষ্ট হয়েছিল বৃষ্টিতে। তাই বাৎসরিক ‘পিংক টেস্ট’ থেকে তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি ম্যাকগ্রা ফাউন্ডেশনের। অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার প্রয়াত স্ত্রী জেন ম্যাকগ্রার নামে প্রতিষ্ঠিত ক্যানসার ফাউন্ডেশনের ক্ষতি পুষিয়ে দিতে এগিয়ে এল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়া-ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটাকে ‘পিংক’ ম্যাচ ঘোষণা করেছে সিএ। সিডনি টেস্টে মাত্র ১৫০ ওভার খেলা হলেও প্রায় আড়াই লাখ ডলার তহবিল উঠেছিল। ফাউন্ডেশনের লক্ষ্য ছিল ৩ লাখ ৮০ হাজার ডলার সংগ্রহ করা। আইবিএন।