প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁহাতি লেগ স্পিনার ওরফে চায়নাম্যান বোলার অনেকবারই দেখেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। এবার অস্ট্রেলীয় ক্রিকেট দর্শকেরা দেখতে পাবেন খাঁটি চায়নাম্যান বোলারকে। বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্স কমিউনিটি রুকি হিসেবে কাল দলে নিয়েছে হংকংয়ের লেগ স্পিনার মিং লিকে। ইউটিউবে শেন ওয়ার্নের বোলিং দেখে লেগ স্পিন রপ্ত করা লি হংকংয়ের হয়ে ম্যাচও খেলেছেন বেশ কয়েকটি। বিগ ব্যাশ লিগে প্রথম মঙ্গোলয়েড ক্রিকেটার লি অবশ্য সরাসরি খেলার সুযোগ পাচ্ছেন না টি-টোয়েন্টি লিগে। মূল দলে কেউ আহত বা অন্য কোনো কারণে খেলতে না পারলেই বিকল্প খেলোয়াড় হিসেবে তাঁর সুযোগ মিলতে পারে। বছর দুয়েক আগে জিম্বাবুয়ের সলোমন মিরে যেমন সুযোগ পেয়েছিলেন মেলবোর্ন রেনেগেডসে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিগ ব্যাশ লিগ। এএফপি।