প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের ‘ডাবল’ অর্জনের প্রথম কৃতিত্ব সদ্য প্রয়াত রিচি বেনোর, এটা সবারই জানা। ২০০০ রান ও ২০০ উইকেটের সঙ্গে ৫০ ক্যাচ যোগ করুন—এই ‘ট্রেবল’ করা প্রথম টেস্ট ক্রিকেটারও বেনো। বেনোর পর ট্রেবলের এই ক্লাবে যোগ দিয়েছেন আরও নয় ক্রিকেটার—গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, অনিল কুম্বলে, শেন ওয়ার্ন, শন পোলক, জ্যাক ক্যালিস, অ্যান্ড্রু ফ্লিনটফ ও ড্যানিয়েল ভেট্টোরি। এঁদের মধ্যে বেনোর পদাঙ্ক প্রথম অনুসরণ করেছেন সর্বকালের সেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স। ৮০৩২ রান ও ২৩৫ উইকেটের সঙ্গে সোবার্সের নেওয়া ক্যাচের সংখ্যা ১০৯টি। সোবার্সসহ সেরা দশের চারজন বোথাম, ওয়ার্ন ও ক্যালিস এক শর বেশি ক্যাচ নিয়েছেন।