'ড্রেক' খাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে পল পগবা। এরপর ময়েজেস হেনরিকেস। ‘ড্যাব’ নাচের মুদ্রায় উদ্যাপন করে এবার ড্রেক বনে গেলেন উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরির উদ্যাপনটা একটু ভিন্নভাবেই করতে চেয়েছিলেন। ডান হাতটি একপাশে রেখে বাঁ বাহু দিয়ে চোখ ঢেকে দর্শক আর সতীর্থদের অভিনন্দনের জবাব দেন অস্ট্রেলীয় এই ওপেনার। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পগবাকে এভাবে গোল উদ্যাপন করতে প্রায়ই দেখা যায়। ক্রিকেটেও এর আগে এমন উদ্যাপন দেখা গেছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে এভাবেই উদ্যাপন করেছিলেন হেনরিকেস। ‘ড্যাব’ নাচটি বেশ পুরোনো। তবে সংগীতশিল্পী রিয়ানার বন্ধু কানাডিয়ান র্যাপার ড্রেকই এটাকে জনপ্রিয় করে তোলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া।