'থ্রি ক্রিকসে'র বিশ্ববিদ্যালয় ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের তিন সাবেক ক্রিকেটার আকরাম খান, আতহার আলী খান ও খালেদ মাসুদের ‘থ্রি ক্রিকস’ আবারও আসছে ইনডোর বিশ্ববিদ্যালয় ক্রিকেট নিয়ে। আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুর ইনডোর স্টেডিয়ামে হবে তৃতীয় ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট।
দেশের ৩১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। আট গ্রুপে ভাগ হয়ে খেলবে ৩২টি দল। গ্রুপগুলোর নামকরণ করা হয়েছে জাতীয় দলের সাবেক আট ক্রিকেটার আকরাম খান, আমিনুল ইসলাম, আতহার আলী, মোহাম্মদ রফিক, নাঈমুর রহমান, খালেদ মাসুদ, হাবিবুল বাশার ও খালেদ মাহমুদের নামে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা ও রানার্সআপ দল ২ লাখ টাকা। সেরা খেলোয়াড়ের পুরস্কার মোটরসাইকেল।