'দুর্ভাগা' বেইলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ বেইলি
জর্জ বেইলি

ত্রিদেশীয় সিরিজেই শুধু তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক নন, মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে বিশ্বকাপের প্রথম ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু কী দুর্ভাগ্য জর্জ বেইলির! চোট কাটিয়ে ক্লার্ক ফিরলে আবার তাঁকেই দল থেকে বাদ পড়তে হতে পারে! দুর্দান্ত ফর্মে থাকা স্টিভেন স্মিথকে তো আর বাদ দেওয়া যাবে না। বেইলির অনুপস্থিতিতে এই সিরিজেই একটা ম্যাচে দলের নেতৃত্ব পেয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন স্মিথ। অন্যদিকে দুই ম্যাচ খেলে মাত্র ১৫ করেছেন বেইলি। অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক তাই ব্যাপারটাকে নিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই, ‘যদি আমি রান করতে না পারি, আর ক্লার্ক দলে ফেরে তাহলে আমার কোনো সমস্যা নেই। এটাই তো খেলার নিয়ম। কেউ রান করবে, কেউ করবে না। কেউ খেলবে, কেউ খেলবে না। ক্লার্ক ফিরলে একজন ব্যাটসম্যানকে তো জায়গা হারাতেই হবে।’ এএপি।