'ধোনিই ভারতের সর্বকালের সেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজ হার। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজেও ভারতের নতজানু পারফরম্যান্স—মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্নই উঠে গিয়েছিল। ভারতের এশিয়া কাপ জয়ে সেটি এখন স্তিমিত। কিন্তু ধোনি অধিনায়ক হিসেবে কতখানি, সেটি তাঁর অর্জনেই পরিষ্কার। ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ২০১১ সালে। তাঁর নেতৃত্বেই টেস্টে এক নম্বর দলেরও প্রথম মর্যাদা পায় ভারত। অধিনায়ক হিসেবে যাঁর চোখে ধোনি যেমনই হোক না কেন রবি শাস্ত্রীর চোখে তিনিই সেরা, ‘এ পর্যন্ত ধোনিই ভারতের সেরা অধিনায়ক। কথাটা আগেও বলেছি আমি। কিন্তু সত্যিটা হলো এমন দু-তিনজন আছেন, যাঁরা চান ধোনি অবসর নিয়ে ফেলুক।’ টাইমস অব ইন্ডিয়া।