'নিজেদের সেরাটা দিতে তৈরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রায় দেড় মাসের মহাযজ্ঞের পর্দা নামছে আজ। এমসিজিতে বিশ্বকাপের শেষ ‘যুদ্ধে’ মুখোমুখি তাসমান সাগরের দুই পাড়ের দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালের আগে কথা বলেছেন দুই অধিনায়ক, মাইকেলক্লার্ক ও ব্রেন্ডনম্যাককালাম

মাইকেলক্লার্ক ও ব্রেন্ডনম্যাককালাম
মাইকেলক্লার্ক ও ব্রেন্ডনম্যাককালাম

ক্যারিয়ারের শুরুর দিকে আপনি ইতিহাসের অন্যতম সেরা দলের অংশ ছিলেন। অস্ট্রেলিয়ার এই দলে আপনি, মিচেল জনসন ও শেন ওয়াটসন ২০০৭ সালে দলের হয়ে বিশ্বকাপও জিতেছেন। বাকি অনেকের জন্যই এটা প্রথম বিশ্বকাপ ফাইনাল। এ রকম একটা ম্যাচের চাপ সামলানোর জন্য তরুণ খেলোয়াড়দের কী পরামর্শ দেবেন?
মাইকেল ক্লার্ক: আমার মনে হয়, এ দলটা দেখিয়েছে যে তারা চাপ সামলাতে জানে। স্বাগতিক হিসেবে টুর্নামেন্টের প্রথম বল থেকেই আমাদের ওপর একটা প্রত্যাশার চাপ ছিল, যেটা নিউজিল্যান্ডের ওপরও ছিল। তো সেই চাপের মধ্যেই নিজের খেলাটা খেলতে হয়। তরুণ বয়সে আমিও সেটাই শিখেছি। সেটা মাথায় রেখেই তো আমরা অনুশীলন করি, প্রস্তুতি নিই। পুরো টুর্নামেন্টে দল যেভাবে নিজেদের প্রস্তুত করেছে তাতে আমি খুবই সন্তুষ্ট। ঐচ্ছিক অনুশীলন থাকার পরও আজ সবাই অনুশীলন করেছে, এতেই বোঝা যায়, ছেলেরা কতটুকু আন্তরিক।
কালকের (আজ) ম্যাচে কি একাদশ অপরিবর্তিত থাকছে?

ক্লার্ক: আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আমাদের ১৫ জন খেলোয়াড়ই পুরো ফিট আছে এটা বলতে পারি। আধা ঘণ্টা আগে আমি উইকেটটা দেখেছি। দারুণ উইকেট, আউটফিল্ডও খুবই ভালো। ছেলেরা সবাই নিজেদের সেরাটা দিতে তৈরি। দেখা যাক কোন ১১ জন খেলে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আপনি বলেছিলেন, প্রতিটা ম্যাচই আপনার কাছে যেকোনো ম্যাচের মতো। কিন্তু এটা তো বিশ্বকাপ ফাইনাল, যেখানে আপনার সুযোগ দেশের মাঠে বিশ্বকাপ জেতার। এ সত্য থেকে কীভাবে দূরে থাকেন?

ক্লার্ক: আমার কাছে এটা আলাদা কোনো বিষয় না। আমি আগেও দুটি বিশ্বকাপ খেলেছি, একটা জেতার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, এটা একটা বিশেষ ম্যাচ। কিন্তু এ ম্যাচের আগেও ঠিক সেভাবেই ভাবছি যেভাবে অন্য ম্যাচের আগে ভেবেছি। সেভাবেই প্রস্তুতি নিয়েছি যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের ম্যাচটার আগে নিয়েছিলাম। আবেগ নয়, দক্ষতাই আপনাকে ম্যাচ জেতাবে। আর কালও (আজ) সেটার ব্যতিক্রম হবে না।

ট্রফি নিয়ে ছবি তোলার সময় তো ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে আপনার খানিক আলাপ হয়েছে। কী কথা হয়েছে আমাদের বলা যায়?

ক্লার্ক: সেটা আমার আর ব্রেন্ডনের মধ্যেই থাকুক। আমি শুধু বলতে পারি, আমরা একে অন্যকে শুভকামনা জানিয়েছি। ওর সঙ্গে আমার খুবই চমৎকার সম্পর্ক। হিউজির (ফিল হিউজ) মৃত্যুর পর সে আর তার দল যেভাবে শ্রদ্ধা জানিয়েছে, সেটার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ওই ব্যাপারটা আমাদের দুজনকে আরও কাছে এনেছে।

ফাইনালে আপনাদের ফেবারিট বলা হচ্ছে। আপনি কি নিজের দলকে ফেবারিট বলবেন?

ক্লার্ক: আমি ফেবারিট, ফেবারিট নয়—এসবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমরা সামর্থ্য অনুযায়ী খেললে ওদের হারাতে পারব। নিউজিল্যান্ড টুর্নামেন্টের সেরা দল। ওরা এরই মধ্যে এ টুর্নামেন্টে আমাদের একবার হারিয়েছে।

(আইসিসি)

.
.