'নেকড়ের দল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেনা মাঠ। পেসবান্ধব উইকেট। অনুমেয় যে, ১৪ ফেব্রুয়ারি শুরু ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলীয় পেসাররা প্রতিপক্ষের ওপর হামলে পড়বেন। ব্রেট লির কথা শুনে ভাবতে পারেন, হামলাটা বড় নির্দয় হবে। মিচেল জনসন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজলউডের অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে ‘বড় নেকড়ের দল’ বলছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার!
ক্রিকেট-দুনিয়ায় এমনিতেই কমে আসছে মানসম্পন্ন পেস বোলারের সংখ্যা। কিন্তু অস্ট্রেলিয়া দলে এ মুহূর্তে চারজন বিশ্বমানের পেসার। ‘এতে আমি রোমাঞ্চিত। ক্রিকেটে ভালো গতির বোলার আপনি খুব বেশি দেখতে পাবেন না। কিন্তু আমাদের দলে চারজন এমন বোলার আছে দলে যারা ঘণ্টায় দেড় শ কিলোমিটারের গতিতে বল করতে পারে’—বললেন ব্রেট লি। সিডনি মর্নিং হেরাল্ড-এর সঙ্গে সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে তুলনা করলেন এক দঙ্গল নেকড়ের সঙ্গে, ‘জিনিয়াস জনসনের কথা না হয় বাদই দিলাম। সব সময়ই সে প্রথম পছন্দ, আক্রমণভাগের নেতা, নেতৃত্বগুণ আছে তার। দৌড়ে আক্রমণাত্মক মেজাজে এবং জোরে বল করা, কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং নেতৃত্বদান—খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে হ্যাজলউড, স্টার্ক, কামিন্স, যারা মিচেলের সঙ্গে থাকবে। এবং আমার দেখা এটা সবচেয়ে বড় নেকড়ের দল।’ সিডনি মর্নিং হেরাল্ড।