'পাকিস্তানের বাংলাদেশ সফর সহজ হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এখন উজ্জীবিত এক ক্রিকেট দল। আত্মবিশ্বাসে বলীয়ান। আর এসব হয়েছে মাত্রই শেষ হওয়া বিশ্বকাপে মাশরাফি-মাহমুদউল্লাহদের দারুণ পারফরম্যান্সের কারণে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার তাই বিশ্বাস, পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরটা সহজ হবে না।
ধারাভাষ্যকক্ষে থাকার সুবাদে বিশ্বকাপে স্বচক্ষে বাংলাদেশের খেলা দেখেছেন রমিজ রাজা। সেই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশকে বদলে যাওয়া, আত্মবিশ্বাসী দল হিসেবেই দেখছেন। পাকিস্তানের চেয়েও বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ভালো ছিল জানিয়ে রমিজ বলছেন, ‘বাংলাদেশ সফরে সীমিত ওভারের খেলাগুলো সহজ হবে বলে মনে হয় না। সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে—এটা আশা করা যেতেই পারে।’ এনডিটিভি।