'ফিয়ারলেস ক্রিকেট' খেলেছে ওরা

খুলনা টেস্ট শেষে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তামিম-ইমরুলের উদ্বোধনী জুটির। কাল পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিসও মেনে নিলেন, বাংলাদেশের দুই ওপেনার এত ভালো খেলেছেন যে পাকিস্তানি বোলারদের কিছুই করার ছিল না।
ওরা যে ব্যাটিংটা করেছে, সেটিকে আমি বলব ‘ফিয়ারলেস ক্রিকেট’। ওদের হারানোর কিছু ছিল না। আমি বলছি, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ওদের। সেখান থেকে বেরোনোর জন্য ওরা আক্রমণকেই পথ হিসেবে বেছে নিয়েছে। অনেক ঝুঁকিও নিয়েছে, সেসব কাজেও দিয়েছে। ক্রিকেটে কোনো কোনো দিন এমন হয়, আপনি যা করতে চাইবেন তা-ই হয়। বাংলাদেশের দুই ওপেনারের জন্যও এটি ছিল এমনই একটা দিন। দুজনই খুব ভালো ব্যাটিং করেছে। তবে আমি বিশেষ করে তামিম ইকবালের কথা বলব। সম্ভবত ও জীবনের সেরা ফর্মে আছে। ওয়ানডে সিরিজেও ভালো খেলার আত্মবিশ্বাসটা ও টেনে এনেছে টেস্টেও।
* কাল সকালে যশোর বিমানবন্দরে