'বিরাট' প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে ডাকটা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বচ্ছ ভারত অভিযানের সেই ডাকে পরে অনেকেই সাড়া দিয়েছেন। ইডেন টেস্টের সময় বিরাট কোহলির দলও শামিল হলেন সেই অভিযানে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শুরুর আগে মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা, খালি পানির বোতল সব তুলে ডাস্টবিনে ফেলেছেন কোহলি ও তাঁর সতীর্থরা। স্বচ্ছ ভারত অভিযানের দুই বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই তাঁদের এই উদ্যোগ। যেটি টেলিভিশনের মাধ্যমে চোখে পড়েছে নরেন্দ্র মোদিরও। টুইট করে কোহলিদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অন্যরাও এতে অনুপ্রাণিত হবেন বলে মনে করেন মোদি। প্রধানমন্ত্রীর প্রশংসায় আপ্লুত কোহলিও। পাল্টা টুইটে তাই মোদিকে ধন্যবাদ জানাতে ভোলেননি কোহলি। টাইমস অব ইন্ডিয়া।