'বি' শ্রেণিতে শাহাদাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগের ‘প্লেয়ার ড্রাফট’। তাতে পেসার শাহাদাত হোসেনের নাম কোনো ক্লাব ডাকতে পারবে কি না, সেটা কাল রাত পর্যন্তও ঠিক হয়নি।
তবে বিসিবির সহসভাপতি ও ‘প্লেয়ার ড্রাফট কমিশনার’ কাল জানিয়েছেন, ‘নিলামের (প্লেয়ার ড্রাফট) আগে যদি তার (শাহাদাত) নামটা ক্লিয়ার্ড পাই, বিসিবি থেকে নিলামে তার নাম থাকবে। আর যদি নিলামের আগে এটা পরিষ্কার না হয়, পরে যখন তার নিষেধাজ্ঞা উঠবে, তখন সে ফ্রি খেলোয়াড় হিসেবে বিবেচিত হবে। সে তখন “বি” শ্রেণিতে থাকবে।’
শিশু গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় বর্তমানে জামিনে আছেন শাহাদাত। একই কারণে বিসিবিও সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে তাঁকে। তবে শাহাদাত বোর্ডের কাছে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার আবেদন করেছেন।