'বুড়ো' শুভাশিসের অভিষেক এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভাশিস রায়
শুভাশিস রায়

এমন একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেট দলকে কচিকাঁচাদের দল বলে ডাকা যেত। একঝাঁক কৈশোরোত্তীর্ণ ক্রিকেটারকে নিয়েই তো বছরের পর বছর খেলে গেছে বাংলাদেশ। সময়ে বদলে গেছে সব। বাংলাদেশ এখন আর কচিকাঁচাদের দল নেই। সেটা যেমন আক্ষরিক অর্থে তেমনি মাঠের পারফরম্যান্সেও।
গত দেড় দশকে বাংলাদেশ ক্রিকেট দল কতটা তারুণ্যনির্ভর ছিল, তা বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। এবারের নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক শুভাশিস রায়ের। ২৮ বছর বয়সী সেই শুভাশিসই কিনা টেস্ট যুগে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডেতে অভিষিক্ত বাংলাদেশি। ঠিক দুই সপ্তাহ পর কাল ওয়েলিংটনে সেই শুভাশিস টেস্ট ক্যাপও পেয়ে গেলেন। কাল শুভাশিসের বয়স ছিল ২৮ বছর ৪৪ দিন। ২০০১ সালের পর এত বেশি বয়সে বাংলাদেশের আর কারও টেস্ট অভিষেক হয়নি।
তবে সব মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সী অভিষিক্তদের মধ্যে অষ্টম শুভাশিস। সেটা টেস্ট ও ওয়ানডে দুই বিভাগেই। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক এনামুল হক মনির। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামার দিন এই বাঁহাতি স্পিনারের বয়স ছিল ৩৫ বছর ৫৮ দিন। ওয়ানডে রেকর্ডটা জাহাঙ্গীর শাহ বাদশার। ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডেটা ৩৬ বছর ২৫৫ দিন বয়সে খেলেছেন এই পেসার।
চার বছর পর শারজায় অস্ট্রেলেশিয়া কাপেও খেলেছেন জাহাঙ্গীর শাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচটি ৪০ বছর ২৮৩ দিন বয়সে খেলেছেন পাঁচটি ওয়ানডে খেলা জাহাঙ্গীর শাহ। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে বাংলাদেশের হয়ে খেলার রেকর্ডটা তাঁরই। 

সবচেয়ে বেশি বয়সে অভিষেক                            বাংলাদেশেরপক্ষে   সবচেয়ে বেশি বয়সী

এনামুল হক   ৩৫ বছর ৫৮ দিন                  টেস্ট                           মোহাম্মদ রফিক        ৩৭ বছর ১৭৭ দিন

               জিম্বাবুয়ে, হারারে, ২০০১                                                            দ. আফ্রিকা, চট্টগ্রাম, ২০০৮

জাহাঙ্গীর শাহ  ৩৬ বছর ২৫৫ দিন                ওয়ানডে                 জাহাঙ্গীর শাহ           ৪০ বছর ২৮৩ দিন

               পাকিস্তান, মোরাতুয়া, ১৯৮৬                                                         নিউজিল্যান্ড, শারজা, ১৯৯০

মোহাম্মদ রফিক   ৩৬ বছর ৮৪ দিন               টি–টোয়েন্টি              মোহাম্মদ রফিক        ৩৬ বছর ৮৪ দিন

               জিম্বাবুয়ে, খুলনা, ২০০৬                                                             জিম্বাবুয়ে, খুলনা, ২০০৬