'ব্যর্থ' কোহলির ৩৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ৫০-এর নিচে আউট হলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে টানা চারটি ফিফটি করার পর কাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩৩ রানে ফিরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেটে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে ৫৯ রান যোগ করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়। কোহলি ও ডি ভিলিয়ার্স দুজনেই আউট হয়েছেন বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়ার এক ওভারে। এই প্রতিবেদন লেখার সময় ১৬ ওভারে ৪ উইকেটে ১২৩ রান তুলেছে বেঙ্গালুরু।
কাল মুম্বাইয়ের এই ম্যাচে ক্রিস গেইলের বদলি হিসেবে বেঙ্গালুরুর ইনিংস ওপেন করেছেন লোকেশ রাহুল। ভারতের টেস্ট ওপেনার ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় করেছেন ২৩ রান। তথ্যসূত্র: ক্রিকইনফো।